Monday, June 1, 2026

WB Police Constable Syllabus 2026 in Bengali PDF: Exam Pattern, Subject Wise Topics

WB Police Constable Syllabus 2026 in Bengali PDF Download

West Bengal Police Recruitment Board খুব শীঘ্রই WBP Constable 2026 এর নতুন নোটিফিকেশন প্রকাশ করবে। প্রায় 12,000+ শূন্যপদে নিয়োগ হবে। পরীক্ষায় পাশ করতে গেলে WB Police Constable Syllabus 2026 ভালোভাবে জানা জরুরি।

এই পোস্টে আমরা WBP Constable Prelims Syllabus, Mains Syllabus, PMT, PET, Exam Pattern, Subject Wise Topics এবং Official PDF Download Link বিস্তারিত আলোচনা করেছি।

WB Police Constable Selection Process 2026

WBP Constable নিয়োগ মোট 3 টি ধাপে সম্পন্ন হয়:

  • Mains Written Exam – 85 নম্বর
  • Physical Measurement Test (PMT) & Physical Efficiency Test (PET)
  • Interview – 15 নম্বর

মোট নম্বর: 100

WB Police Constable Mains Syllabus 2026

বিষয়নম্বর
General Awareness & GK25
English10
Elementary Mathematics25
Reasoning & Logical Analysis25
মোট85

Negative Marking

প্রতি ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কাটা হবে।

বিস্তারিত সিলেবাস

1. General Awareness & GK – 25 নম্বর

এই অংশে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসে। পশ্চিমবঙ্গ ও ভারতের ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, খেলাধুলা, পুরস্কার, গুরুত্বপূর্ণ দিবস, সরকারি প্রকল্প এবং সাম্প্রতিক ঘটনাবলী থেকে প্রশ্ন করা হয়।

গুরুত্বপূর্ণ টপিক
  • ভারতের ইতিহাস
  • পশ্চিমবঙ্গের ইতিহাস
  • ভারতীয় সংবিধান
  • ভূগোল
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • Current Affairs 2025-2026
  • খেলাধুলা
  • পুরস্কার ও সম্মান
  • বই ও লেখক
  • গুরুত্বপূর্ণ দিবস

2. English – 10 নম্বর

English অংশে মূলত Grammar ও Vocabulary ভিত্তিক প্রশ্ন আসে। সহজ মাধ্যমিক স্তরের ইংরেজি প্রশ্ন করা হয়।

গুরুত্বপূর্ণ টপিক
  • Grammar
  • Vocabulary
  • Synonym & Antonym
  • Fill in the Blanks
  • Error Detection
  • Sentence Correction
  • Comprehension

3. Elementary Mathematics – 25 নম্বর

গণিত অংশটি মাধ্যমিক স্তরের হয়ে থাকে। নিয়মিত Practice করলে সহজেই ভালো নম্বর পাওয়া যায়।

গুরুত্বপূর্ণ টপিক
  • শতকরা
  • লাভ-ক্ষতি
  • গড়
  • অনুপাত ও সমানুপাত
  • সরল সুদ
  • চক্রবৃদ্ধি সুদ
  • সময় ও কার্য
  • সময় ও দূরত্ব
  • ক্ষেত্রফল
  • ল.সা.গু ও গ.সা.গু

4. Reasoning & Logical Analysis – 25 নম্বর

এই অংশে প্রার্থীর Logical Thinking এবং সমস্যা সমাধানের ক্ষমতা যাচাই করা হয়।

গুরুত্বপূর্ণ টপিক
  • Analogy
  • Series
  • Coding-Decoding
  • Blood Relation
  • Direction Test
  • Syllogism
  • Venn Diagram
  • Classification
  • Mirror Image
  • Paper Folding
বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ মেন্স পরীক্ষায় এবার মোট ৯৫ নম্বরের পরীক্ষা হতে পারে এবং ইন্টারভিউতে ৫ নম্বর রাখা হতে পারে। যদিও এখনও পর্যন্ত West Bengal Police Recruitment Board এর পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশিত হয়নি। অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে সাথে সাথে আমাদের govtjobexams.com ওয়েবসাইটে আপডেট দেওয়া হবে। যারা WBP Police চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল।


WB Police Constable Physical Test Details 2026 – PMT & PET

Physical Measurement Test (PMT)

Category উচ্চতা - পুরুষ বুক - পুরুষ উচ্চতা - মহিলা
UR/OBC 167 সেমি 78-83 সেমি 160 সেমি
SC/ST 160 সেমি 76-81 সেমি 152 সেমি
Gorkha/Garhwali 160 সেমি 76-81 সেমি 152 সেমি

Physical Efficiency Test (PET)

পুরুষ: 1600 মিটার দৌড় 6 মিনিট 30 সেকেন্ডে।

মহিলা: 800 মিটার দৌড় 4 মিনিটে।


FAQ – WB Police Constable Syllabus 2026
Q: WB Police Constable পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে?
A: হ্যাঁ, Final পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কাটা যাবে।
Q: WBP Constable এর জন্য উচ্চতা কত লাগবে?
A: সাধারণ পুরুষদের জন্য 167 সেমি এবং মহিলাদের জন্য 160 সেমি উচ্চতা লাগবে।
Q: WB Police Constable এর সিলেবাস কি WBP SI এর মতো?
A: না, WBP SI এর সিলেবাস আরও কঠিন। Constable এর সিলেবাস মাধ্যমিক লেভেলের।
Q: Physical Test এ ফেল করলে কি বাদ?
A: হ্যাঁ, PMT বা PET এ ফেল করলে আপনি সরাসরি বাদ যাবেন।