পশ্চিমবঙ্গে চালু হলো “অন্নপূর্ণা যোজনা” — মহিলাদের জন্য মাসিক ₹৩০০০ ভাতা
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা ও সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে নতুন “অন্নপূর্ণা যোজনা” (Annapurna Yojana) / Annapurna Bhandar চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ₹৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই ভাতা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে পাঠানো হবে। ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
যেসব মহিলা নিচের শর্তগুলি পূরণ করবেন, তাঁরাই “অন্নপূর্ণা যোজনা”-র জন্য আবেদন করতে পারবেন —
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে
স্থায়ী সরকারি চাকরিতে কর্মরত হওয়া চলবে না
নিয়মিত সরকারি পেনশন পাওয়া যাবে না
আয়কর প্রদানকারী হলে আবেদন করা যাবে না
কত টাকা দেওয়া হবে?
যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে ₹৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই টাকা সরাসরি আধার-লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
কবে থেকে প্রকল্প চালু হবে?
সরকারি ঘোষণা অনুযায়ী, “অন্নপূর্ণা যোজনা” ১ জুন ২০২৬ থেকে কার্যকর হবে।
মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ অধিদপ্তর ১৯/০৫/২০২৬ তারিখে প্রকাশিত ২৪১১-ডব্লিউসিডি/ও/এবি-৪/২০২৬ নম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালুর ঘোষণা করেছে।
লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট
বর্তমান “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্পের অধিকাংশ উপভোক্তাকে স্বয়ংক্রিয়ভাবে “অন্নপূর্ণা যোজনা”-তে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে।
এছাড়াও সরকার জানিয়েছে, যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সম্পূর্ণভাবে চালু হচ্ছে, ততদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু থাকবে।
নতুন আবেদন কিভাবে করবেন?
নতুন আবেদনকারীরা ১ জুন ২০২৬ থেকে অনলাইনে “Annapurna Yojana Portal”-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
সরকারি আপডেট অনুযায়ী —
অনলাইন ও অফলাইন — দুইভাবেই আবেদন করা যাবে
আগামীকাল থেকে ফর্ম ফিল-আপ প্রক্রিয়া শুরু হতে পারে
নবান্ন থেকে ফর্ম প্রকাশের কথাও জানানো হয়েছে
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের সময় নিচের ডকুমেন্টগুলি লাগতে পারে —
আধার কার্ড
ব্যাংক পাসবুক
ভোটার কার্ড / রেশন কার্ড
পাসপোর্ট সাইজ ছবি
মোবাইল নম্বর
গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন সম্পূর্ণ অনলাইনেও করা যাবে
আধার-লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক
ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে
DBT-এর মাধ্যমে সরাসরি টাকা পাঠানো হবে