Central Bank of India Apprentice Recruitment 2026-27: ৪৫০০ শূন্যপদে নিয়োগ, আবেদন শুরু
Central Bank of India-এর পক্ষ থেকে Apprentices Act, 1961 অনুযায়ী ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য Apprentice নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশে মোট ৪,৫০০টি Apprentice পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে রয়েছে ৩১৫টি শূন্যপদ।শিক্ষাগত যোগ্যতা , বয়স, স্যালারি, সিলেকশন প্রসেস সব বিস্তারিত আলোচনা করা হলো
সংক্ষিপ্ত বিবরণ
| বিষয় | তথ্য |
|---|---|
| সংস্থার নাম | Central Bank of India |
| পদের নাম | Apprentice |
| মোট শূন্যপদ | 4500 |
| প্রশিক্ষণের মেয়াদ | 1 বছর |
| আবেদন পদ্ধতি | Online |
মোট শূন্যপদ
দেশব্যাপী মোট ৪৫০০টি Apprentice Training Seat নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৩১৫টি, মহারাষ্ট্রে ৫৮৬টি, উত্তরপ্রদেশে ৫৮০টি এবং মধ্যপ্রদেশে ৪৫৯টি শূন্যপদ রয়েছে।
পশ্চিমবঙ্গে জেলা ভিত্তিক শূন্যপদ
পশ্চিমবঙ্গে মোট ৩১৫টি পদ রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার শূন্যপদ:
কলকাতা – ৫০
কোচবিহার – ৩২
উত্তর ২৪ পরগনা – ২৫
জলপাইগুড়ি – ২৩
দার্জিলিং – ২১
হুগলি – ১৮
পশ্চিম বর্ধমান – ১৮
সম্পূর্ণ জেলা ভিত্তিক তালিকা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) পাশ হতে হবে। এছাড়াও প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জমা দিতে হবে।
বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে:
ন্যূনতম: 20 বছর
সর্বোচ্চ: 28 বছর
Relaxation in Upper Age Limit (বয়সে ছাড়)
| Category | Age Relaxation |
|---|---|
| SC / ST | 5 বছর |
| OBC (Non-Creamy Layer) | 3 বছর |
| PwBD (UR/EWS) | 10 বছর |
| PwBD (OBC) | 13 বছর |
| PwBD (SC/ST) | 15 বছর |
| বিধবা / তালাকপ্রাপ্ত / স্বামীর থেকে আইনগতভাবে পৃথক (পুনর্বিবাহ করেননি) | General/EWS: 35 বছর পর্যন্ত, OBC: 38 বছর পর্যন্ত, SC/ST: 40 বছর পর্যন্ত |
স্টাইপেন্ড (Salary)
নির্বাচিত Apprentices-দের প্রতি মাসে ₹15,000 স্টাইপেন্ড প্রদান করা হবে। Apprentice Training চলাকালীন অন্য কোনো ভাতা বা কর্মচারী সুবিধা প্রদান করা হবে না।
আবেদন করার পদ্ধতি
প্রার্থীদের প্রথমে Government of India-এর NATS Portal-এ নিবন্ধন করতে হবে। এরপর BFSI SSC Portal-এ গিয়ে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে শুধুমাত্র অনলাইনে ফি জমা দেওয়ার পর।
Application Fees / Intimation Charges (Non-Refundable)
| Category | Application Fee |
|---|---|
| PwBD Candidates | ₹400 + GST |
| SC / ST / Women / EWS Candidates | ₹600 + GST |
| All Other Candidates (General/OBC) | ₹800 + GST |
নির্বাচন প্রক্রিয়া
নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকবে:
Online Examination
Document Verification
Language Proficiency Test
Medical Fitness Verification
যোগ্য প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে পরবর্তী ধাপের তথ্য জানানো হবে।